
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও ঈদগাঁও উপজেলার ইসলামপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইয়াবা সেবনের সরঞ্জাম সহ দুজনকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসলামপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বামনকাটা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।অভিযানে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক ব্যক্তিরা হলেন, মো.বেলাল উদ্দিন ও মো.আবু তালেব। স্থানীয় দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ বেদারুল ইসলাম এবং ইউপি সদস্য নাছির উদ্দীন কাইচারের সহযোগিতায় তাদের আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ৯০ দিন বা তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ টাকা করে ৪শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের টাকা আদায় করা হয়েছে।অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যদের একটি চৌকস দল সহযোগিতা করেন। মাদকদ্রব্য নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। পাশা পাশি মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখতে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষে।
