
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামী সম্মেলন সংস্থার উদ্যােগে আয়োজিত দুইদিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী সম্মেলনে আগামী ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা যায়,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে ৪১তম ঐতিহাসিক ইসলামী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,জামেয়া ইসলামীয়া পটিয়া মাদ্রাসার সদরে মুহতামিম ও সম্মেলন সংস্থার সভাপতি আল্লামা মুফতি এমদাদুল হক (সুফি সাহেব)। আমন্ত্রিত ওলামাকেরামগনের মধ্য উপস্থিত থাক বেন বলে সদয় সম্মতি প্রকাশ করেন, ঢাকা থেকে আগত আল্লামা আবদু রহমান জামী, আল্লামা মুফতি রেজাউল করিম আবরার, আল্লামা গাজী ইয়াকুব ওসমানী,আল্লামা কায়সার হামিদ, চট্টগ্রামের আল্লামা এমদাদুল্লাহ নানুপুরী, জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ক্বারী আকতার হোসাইনসহ আরো অনেকে। ১০ নভেম্বর (মঙ্গলবার) সকালে এক বৈঠকের মাধ্যমে দুইদিন ব্যাপী ইসলামী সম্মেলনের প্রচার প্রচারনার কার্যক্রম শুরু করেন। এ বৈঠকে অংশ নেন, হাফেজ মাওলানা কামাল উদ্দিন, হাফেজ নুর আহমদ, হাফেজ মাওলানা রমজান আলী, মাওলানা নুরুল আলম ও মাওলানা শাহজাহান আবদুল্লাহসহ আরো অনেকে। সম্মেলন সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন জানান, প্রতিবছরের ন্যায় এবছরও ইনশাআল্লাহ ব্যাপক পরিসরে দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে।
