খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

জালালাবাদে বিনোদন প্রেমীদের জন্য দৃষ্টিনন্দন পার্ক হচ্ছে 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ঈদগাঁও উপজেলার জালালাবাদে ইউপি চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে নান্দনিক বিনোদন পার্ক হচ্ছে। যেটি ভ্রমণ পিপাসুদের জন্য নতুন সংযোজনও বটে।৯ নভেম্বর (সোমবার) বিকেলে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাবার ড্র্যামে পাশ্ববর্তী রেল সড়কের পাশঘেষে জালালাবাদের অংশের পশ্চিম পাশে পার্কের কিছু অংশের দৃশ্য চোখে পড়ে। পানির ফোয়ারা,মাঝ অংশে ফুল গাছ,গাছে সাদা-লাল রংকরনে মনোমুগ্ধকর চিত্র যেন সত্যিই মন জুড়িয়ে যায়। আরও দেখা যায়,রেলপথের পাশঘেষে সুন্দর সবুজ গাছগাছালি তে ভরপুর। পাশেই নান্দনিক রুপে গড়ে উঠছে আরও একটি নতুন ডিজাইন পার্ক। এটির কাজ এখনো চলমান। পরিপূর্ণতা খুঁজে পেতে আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে। চেয়ারম্যান আলমগীর তাজ জনির নিজস্ব অর্থায়নে রুপ পাচ্ছে দৃষ্টিনন্দন পার্কের।জানা যায়,পড়ন্ত বিকেলে ঈদগাঁও-জালালাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নে পাড়া মহল্লার নানা শ্রেনী পেশার লোকজন রেললাইন ঘুরতে আসে। কেউ বন্ধুদের সাথে আড্ডায় মসগুল থাকে আর কেউবা হাঁটাহাটি করে। কেউবা নির্জনে একাকি আনমনে বিকেলের নান্দনিক পরিবেশ উপভোগ করেন। রেল লাইনের মত এমন দৃষ্টিনন্দন স্থানে দ্রুতসময়ে গড়ে উঠছে নান্দনিক পার্কের।যেখানে বৈকালিক সময়টা উপভোগ করা যাবে,ভ্রমণ পিপাসুদের জন্য আনন্দময় স্থান হবে। একটু আনন্দ,বিনোদন আর একটু অবসর কে না চাই। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য। নদীর তীর,পার্ক বা শান্ত পরিবেশে একটু ঘুরতে ফিরতে। বিকেলে ঘুরতে আসা  স্থানীয়রা অন্তত কিছুটা সময় মনোরম পরিবেশে কাটানোর সুযোগ পাবে। সচেতন যুবক শহীদ ও নুরুচ্ছফাসহ কয়েকজন জানান, ঈদগাঁও উপজেলায় বিনোদনের তেমন সুযোগ সুবিধা নেই। তরুন-তরুনী,ছাত্র-ছাত্রীসহ নানা পেশা লোকজনরা দীর্ঘসময় ধরে বিনোদন থেকে বঞ্চিত। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও তেমন নতুন কিছু দেখার সুযোগ হয়ে উঠেনা। এমন অবস্থায় রেললাইনের পাশ্ববর্তী নান্দনিক রুপে গড় উঠছে পার্ক। যেখানে স্থানীয় লোকেরা বৈকালিক সময়টা দারুনভাবে কাটাতে পারবে। এটি নি:সন্দেহে একটি ভাল উদ্যােগ। ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান,আনুমানিক ২০ লক্ষ টাকা ব্যয়ে জালালাবাদের রেল সড়কের পাশে একটি নান্দনিক পার্ক হবে। যেখানে চারপাশে ফুল গাছ,ঝর্ণা,লাইটিংসহ বসা মতো জায়গা করা হবে। তার পাশেই একটি শিশু পার্ক করার উদ্যােগ নিয়েছি। অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে বৃহৎ এলাকাবাসীকে একটি বিনোদন পার্ক উপহার দেওয়ার চেষ্টায় আছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT