খুলনা, বাংলাদেশ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় আবারও ছিনতাইয়ের হানা! মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে বাইক-মোবাইল ছিনতাই
  কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান
  কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে
  খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি:
  বটিয়াঘাটা থানায় নবগত অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান : জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস
  জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের
  সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা
  ডুমুরিয়া-মনিরামপুরের ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস
  মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী:
  বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ:

ইসলামপুরে গণশৌচাগারে নবজাতক ফেলে পালানোর অভিযোগ, শনাক্ত মা 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর নাপিতখালী বটতলী এলাকায় একটি গণশৌচাগারে সন্তান প্রসবের পর নবজাতককে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে প্রসব-পরবর্তী অসুস্থতা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ঐ নারী নবজাতকের মা হিসেবে শনাক্ত হয়েছেন।​স্থানীয় সূত্র মতে, নাপিতখালী বটতলী এলাকার একটি গণশৌচাগারে অজ্ঞাতপরিচয় এক নারী সন্তান প্রসব করেন। প্রসবের পরপরই নবজাতককে শৌচাগারে রেখেই তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন শৌচাগার থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পেয়ে দ্রুত এগিয়ে যান এবং তাকে উদ্ধার করেন।এদিকে সন্তান প্রসবের পর শারীরিক জটিলতা ও অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দেওয়ায় ওই নারী চিকিৎসার জন্য ঈদগাঁওর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারীরিক অবস্থা এবং ঘটনার পারিপার্শ্বিক বিষয় নিয়ে সন্দেহ তৈরি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে নাপিতখালীতে নবজাতক ফেলে যাওয়ার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ পায়।বর্তমানে উদ্ধার হওয়া নবজাতক ও ঐ নারী উভয়েই চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।তবে কী কারণে এ নারী এমন পরিস্থিতির শিকার হলেন এবং নবজাতককে শৌচাগারে ফেলে চলে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT