খুলনা, বাংলাদেশ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন
  ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেগ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান:
  খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন : খুলনার বিভাগীয় কমিশনার
  খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য অ*স্ত্র ও গু*লিসহ গ্রে*প্তা*র!
  বটিয়াঘাটা উপজেলার জাতীয় সমবায় দিবস পালন:
  ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা

সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মজনু’র বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মজনু হোসাইন-এর সমর্থকদের এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৭ অক্টোবর-২৬) বিকেলে ইউনিয়নের চিংড়া বাজারে অবস্থিত মজনু হোসাইন-এর কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়।তরুণ এই বিএনপি নেতার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। শত শত মোটরসাইকেলের অংশগ্রহণে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা প্রার্থী ও দলের পক্ষে নানা ধরনের নির্বাচনী স্লোগান দেন।শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত পথসভায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চেয়ারম্যান পদপ্রার্থী মজনু হোসাইন। তিনি বলেন, “সাগরদাঁড়ি ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থকরাই আমার মূল শক্তি। দল আমাকে বিবেচনা করলে এবং জনগণ সুযোগ দিলে আমি এই অবহেলিত ইউনিয়নের সার্বিক উন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করবো। অবহেলিত সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে নিজেকে আজীবন নিয়োজিত রাখাই আমার প্রধান লক্ষ্য।”শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ডাঃ সিরাজুল ইসলাম, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কৃষ্ণ চ্যাটার্জি, মোঃ ইউনুচ আলী-সহ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।উপস্থিত যুব সমাজ ও স্থানীয় বিএনপির প্রবীণ-নবীন নেতাকর্মীরা মজনু হোসাইনের তরুণ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক সচেতন মহল মনে করছেন, এই মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে মজনু হোসাইন সাগরদাঁড়ি ইউনিয়নে নিজের শক্তিশালী অবস্থান জানান দিলেন, যা তাঁর নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে। জনগনের ধারনা, ঐতিহ্যবাহী ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেলে তিনিই হবেন এবারের চেয়ারম্যান।ছবিঃ০৭/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT