
নিজস্ব প্রতিনিধি :-তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিত বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের দেশপ্রেমিক সিপাহী ও মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।দীর্ঘদিনের হিন্দুস্থানের শোষণের হাত থেকে সেদিন জাতি মুক্তি পেয়েছিল।হিন্দুস্থানের এজেন্ট বাস্তবায়নে এখনো দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আজ ৭ নভেম্বর হিন্দুস্তানের আধিপত্যবাদ রুখে দেয়ার শপথ নিতে হবে । ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিয়েছিল।৭ নভেম্বরের মতো সিপাহি জনতার বিপ্লবের চেতনা মনে প্রাণে ধারণ করতে হবে। ৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ৭৫ সালের ৭ নভেম্বর তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে সিপাহি জনতার বিপ্লব, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪ এর ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান সবই হয়েছিল বিপ্লবের মধ্য দিয়ে।
