খুলনা, বাংলাদেশ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার
  তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির
  কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে
  কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনুএকাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ
  ঢাকার মহাসমাবেশে অংশ দিতে ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যাত্রা
  ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে রংপুর ও রঘুনাথপুরের দুই চেয়ারম্যান
  মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
  ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুডি স্পোর্টসের যাত্রা

ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় ঈদগাঁও উপজেলা প্রশাসন উদ্যোগে পালন করা হয়। সেই সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা। জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়স্থ উপজেলা প্রশাসনের হল রুমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।এতে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার নবাগত ওসি তদন্ত সোমনাথ,পল্লী বিদ্যুৎ কর্মকর্তা রাজন পাল মুক্তিযোদ্ধা ডা:মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী,প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সেক্রেটারী সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুচ শুক্কুর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ অংশ গ্ৰহন করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজালাল মুনির। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সুলতান। গীতা পাঠ করেন তৃপ্তি দে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT