খুলনা, বাংলাদেশ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

প্রেমের অভিযোগে মদনের মা ও টুলুকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল কেন? কৃষ্ণনগরে দুই নারীকে আটকে রাখার অভিযোগ, প্রশ্ন তুলছেন এলাকাবাসী

[ccfic]

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া: প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনার পর খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর গ্রামে মদনের মা বাসতি মণ্ডল ও কথিত প্রেমিকা টুলু মণ্ডলকে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। তাঁদের কেন অন্যের বাড়িতে আটকে রাখা হয়েছিল—এ প্রশ্ন তুলছেন স্থানীয় সাধারণ মানুষ।গতকাল সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু মণ্ডল ওরফে মদন এবং টুলু মণ্ডলকে ঘিরে বিরোধের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। এর পর বাসতি মণ্ডল ও টুলুকে সমারেশ মণ্ডলের বাড়িতে শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয় বলে জানা গেছে।এলাকাবাসীর প্রশ্ন, মদন ও টুলুর মধ্যে প্রেমের সম্পর্ক থাকলে তাঁর মায়ের অপরাধ কী? আর কোনো অভিযোগ থাকলেও কাউকে শিকল দিয়ে বেঁধে রাখার অধিকার কে দিয়েছে? অভিযোগ সত্য হলে, এ ধরনের আচরণ আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা এবং দুই নারীকে আটকে রাখার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও পুলিশের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT