
আবিদুর রহমান আলিফ:-খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত খুলনা জেলা কারাগার ২ পরিদর্শন করেনপরিদর্শনকালে সম্মানিত জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিস্থিতি সরেজমিন তদারকি করেন। তিনি কারাবন্দিদের দৈনন্দিন জীবনযাত্রার মান, কারা কারখানার কার্যক্রম এবং বন্দিদের সামগ্রিক সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে জেল সুপার, জেলা সমাজসেবা কর্মকর্তা সহ কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
