খুলনা, বাংলাদেশ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

পাইকগাছা গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :-খুলনার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK)।গদাইপুর ইউপির বারসিক এনগেজ প্রকল্পের সিএসও সভা প্রধান ছন্দা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গদাইপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান।পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গদাইপুর ইউপি সচিব মুহা: বেলাল হোছাইন, ইউপি সদস্য নাজমা বেগম,খুকু মনি বেগম, আবু হাসান, উপজেলা পিএসও সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ্, শিক্ষক হিমাংশু বিশ্বাস,কাজী শুভ,মনা দাস,রিপন দাস, মধুবালা দাসসহ যুব প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিক এর ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডল।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন অপরিকল্পিত পানি জমে থাকার কারণে এডিস মশার বংশবিস্তার বাড়ছে। তাই শুধু সরকার নয়, জনগণকেই সচেতন হতে হবে।*সংলাপে গৃহীত সিদ্ধান্ত সমূহ:প্রতি বাড়িতে জমে থাকা পানি সপ্তাহে দুইবার পরিষ্কার করাইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা মাইকিং ও সচেতন করা।জ্বর হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করা।ENGAGE প্রকল্পের আওতায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানায় বারসিক।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT