খুলনা, বাংলাদেশ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে কামাল হোসেন , বিপুল ভোটে জয়ী হওয়ার আশা ওয়ার্ডবাসীর*

[ccfic]

নাঈম হাসান, চিতলমারী প্রতিনিধি :-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী ৫নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তরুণ সমাজসেবক ও সকলের প্রিয় মুখ মোঃ কামাল হোসেন। তিনি৫ নং চিতলমারী সদর ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক এবং ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও চিতলমারি থানা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।ওয়ার্ড ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবার ওয়ার্ডবাসী কামালকেই তাদের মেম্বার হিসেবে দেখতে চায়। চায়ের দোকান থেকে শুরু করে মাঠে-ঘাটে এখন একটাই নাম – কামাল ভাই।স্থানীয়রা বলছেন, কামালের জনপ্রিয়তার রহস্য তার অমায়িক ব্যবহার ও বিপদে পাশে থাকার মানসিকতা। আমরা আশা করি কামাল মেম্বার নির্বাচন হলে আমাদের ওয়ার্ড উন্নয়ন হবে। আমরাও কামালকে বিপুল ভোটে জয়ী করবো।আমরা ওয়ার্ডবাসী কামালের পাশে সমসময় থাকবো।ওয়ার্ডবাসীরা আরও বলেন “কামাল আমাদের ছেলে। রাত-বিরাতে কেউ অসুস্থ হলে, কারো রক্ত লাগলে সবার আগে কামালকে পাই। এমন ছেলেই তো মেম্বার হওয়া উচিত।”যুব সমাজের কাছে তিনি আইকন। মাদকের বিরুদ্ধে তার কঠোর অবস্থান এবং খেলাধুলায় তরুণদের উৎসাহিত করার কারণে যুবকরা তার একনিষ্ঠ সমর্থক।একজন নারী ভোটার বলেন, “কামাল ভাই খুবই ভদ্র। আমাদের বাড়িতে এসে মা-বোনদের সাথে দেখা করে গেছেন। আমাদের যেকোনো সমস্যায় তিনি সমাধান করে দেন।”ওয়ার্ডবাসীর ধারণা, এবার কামাল বিপুল ভোটে জয়ী হবেন। কারণ তিনি শুধু একটি গোষ্ঠীর নয়, পুরো ওয়ার্ডের সবার কাছে গ্রহণযোগ্য।এ বিষয়ে কামাল বলেন, “আমি মেম্বার হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আমি যদি নির্বাচিত হই, আমার ওয়ার্ড হবে মাদকমুক্ত, আমার ওয়ার্ডের কোনো মানুষ সরকারি ভাতা থেকে বঞ্চিত হবে না, এবং প্রতিটি রাস্তার উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।”শেষ খবর পাওয়া পর্যন্ত, কামালের সমর্থনে ওয়ার্ডে একটি বিশাল মিছিল বের হয়, যেখানে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT