খুলনা, বাংলাদেশ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

রংপুর ইউনিয়নে গণসংযোগে সরব চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুর রব রাব্বি খান

[ccfic]

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:-

খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নে গণসংযোগে সরব রয়েছেন বিএনপির রংপুর ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী আব্দুর রব রাব্বি খান। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, কুশল বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে তিনি এলাকার মানুষের কাছে নিজের অবস্থান তুলে ধরছেন।গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় রংপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, জনসাধারণের জীবনমান বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।আব্দুর রব রাব্বি খান বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই জনসেবামূলক কাজের প্রধান অনুপ্রেরণা। তিনি রংপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা প্রয়োজন। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাঁদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার ওপরও তিনি জোর দেন।এ প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আব্দুর রব রাব্বি খান জানান, তিনি নির্বাচিত হলে রংপুর ইউনিয়নকে জননিরাপত্তা, সমৃদ্ধি ও জনকল্যাণমুখী একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করবেন। বিশেষ করে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষক ও কৃষির উন্নয়ন, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন এবং ইউনিয়নবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন�

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT