খুলনা, বাংলাদেশ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

ইয়েজ কার্ড প্রাপ্ত হন ২৮ জন…. ঈদগাঁওতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন 

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধী:- এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, ঈদগাঁও উপ জেলা শাখার আয়োজনে দশম বারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে ঈদগাঁও বাইতুশ শরফ কমপ্লেক্স এ প্রতিযোগিতা চলে দুপুর পযন্ত। ঈদগাঁও উপজেলার সভাপতি হাফেজ ক্বারী আবদু রশিদের সভাপতিত্বে এবং মাওলানা ক্বারী সুজাউল আলম জমিরীর পরিচা লনায় প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন, জেলা সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রমজান আলী, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী আনোয়ার সাকি,জেলার সহ সভা পতি হাফেজ মাওলানা এডভোকেট রিদোয়ানুল কবির, কক্সবাজার সদর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আমিনুল হক।একইদিন বিকেলে প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরুস্কার সরুপ ক্রেস্ট, সার্টিফিকেট এবং জায়নামাজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নূর, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আজিজুর রহমান। সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী মিজানুল হক দীর্ঘসময় অক্লান্ত পরিশ্রম করে প্রতিযোগিতা বাস্তবায়নের লক্ষ্যে বিরল ভূমিকা রেখেছেন। এতে অংশ নেনজেলা শাখার সহ সভাপতি ক্বারী রিয়াদ হায়দার,ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর,হাফেজ ইউনুছ, হাফেজ নাছির উদ্দীন, হাফেজ শামসুল আলম,মাওলানা রাশেল,হাফেজ আবদু রহমান, হাফেজ কফিল উদ্দিন,হাফেজ সাইদীসহ আরো অনেকে। এবারের প্রতিযোগিতায় ১৫০প্রতিযোগীর মাঝে ২৮ জন ইয়েজ কার্ড প্রাপ্ত হয়ে জেলা প্রতিযোগি তার জন্য মনোনীত হলেন ঈদগাঁও উপজেলা থেকে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT