খুলনা, বাংলাদেশ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গবেষণা ও চিংড়ি শিল্পের উন্নয়নে যৌথভাবে কাজ করবে খুবি ও টোটাল ফুড

[ccfic]

আবিদুর রহমান আলিফ 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের পরিচালক রেজাউর রহমান ও পরিচালক সাবিনা ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টোটাল ফুডের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এবং কেন্দ্রীয় গবেষণাগারের সঙ্গে টোটাল ফুডের স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।টোটাল ফুডের পরিচালকদ্বয় এমওইউর আওতায় বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ল্যাবের সুবিধা সৃষ্টি, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা জোরদার, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন। উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতার মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে, অন্যদিকে গবেষণার ফলাফল শিল্পক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।সাক্ষাৎ শেষে উপাচার্য টোটাল ফুডের পরিচালকদ্বয়ের হাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর মেহেদী হাসান মোঃ হেফজুর রহমান উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT