খুলনা, বাংলাদেশ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

[ccfic]

নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ 

আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।সভায় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি প্রক্রিয়া শুরু হয়েছে বলে অবহিত করা হয়। শীঘ্রই গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর জন্য ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে সমাবর্তনের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কমিটি গঠনসহ অন্যান্য প্রস্তুতি নেওয়ার ব্যাপারে অবহিত করা হয়।সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবীসহ স্টিয়ারিং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা সমাবর্তন আয়োজনের বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT