খুলনা, বাংলাদেশ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি

খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত আটটায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা জেলার গল্লামারী কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে চৌকস পত্রিকার এস এম দেলোয়ার হোসেনকে আহ্বায়ক এবং বাংলাদেশ সমাচার পত্রিকার সরদার বাদশা কে সদস্য সচিব করে ও খুলনার সময়ের খবর এর আব্দুর রহমানকে যুগ্ন আহবায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট এই মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সভা শেষে কমিটির সকল সদস্যবৃন্দ বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন। একই সাথে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন এবং যথারীতি সাংবাদিকতা কার্যক্রম পরিচালনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT