খুলনা, বাংলাদেশ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিলেন ড. ইউনূস
  তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের
  বিদ্যুতায়িত হয়ে বরের মৃত্যু, বাসর রাতেই বিধবা নববধূ
  শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
  নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার
  ভারুয়াখালীতে ফসলী জমি দখলের অপচেষ্টা, পুলিশী সহায়তায় উদ্ধার 
  ইসলামী আন্দোলন খুলনা ২২ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
  দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, সহকারী শিক্ষককে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরালের অভিযোগ।।
  যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ
  বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হাওয়ায় অভিনন্দন জানিয়েছেন খুলনার ০১ এমপি আমির এজাজ খান :

[ccfic]

আবিদুর রহমান আলিফ:মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য খুলনার ০১ (দাকোপ- বটিয়াঘাটা) আমির এজাজ খান।উল্লেখ্য আজ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। নির্বাচনে ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে ১৬৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন ফখরুল।১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সরকারি বিভিন্ন কলেজে শিক্ষকতা এবং সরকারি প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করেন।১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে বিএনপিতে যোগ দিয়ে দলটির গুরুত্বপূর্ণ দায়িত্বে উঠে আসেন। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT