খুলনা, বাংলাদেশ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে নানা কর্মসূচি

[ccfic]

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে মঙ্গলবার ৫ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানমালায় ছিল আলোচনা সভা, শিক্ষার্থীদের বক্তব্য, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।কলেজ অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো. মাইনুল আহসান।এ সময় উপস্থিত ছিলেন, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর পলি রানী দাস, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর মো. সাইফুল ইসলাম, নন-টেক বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর নিমাই চন্দ্র সরদার ও মো. আমিরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর এবং সিভিল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমী আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।আলোচনা সভায় বিভাগীয় প্রধান ও অন্যান্য বক্তাদের বক্তব্যের পর সমাপনী বক্তৃতা করেন অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন। তিনি ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের পটভূমি, তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এর গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মত্যাগ স্মরণ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT