খুলনা, বাংলাদেশ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

রূপসায় জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

[ccfic]

এম মুরশীদ আলী :

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামি রূপসা উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট (৩৬ জুলাই) বিকেলে উপজেলার সামন্তসেনা নতুনহাট বাজারে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। রূপসা উপজেলা আমির মাওলানা লবিবুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর ফকির, অফিস সেক্রেটারি সেলিম রেজা, আজগাতী ইউনিয়ন আমির মাওলানা হেকমত আলী, শ্রীফলতলা ইউনিয়ন আমির সেলিম আজাদ, নৈহাটি ইউনিয়ন আমির মুফতি মাওলানা মহিউদ্দিন, টিএসবি ইউনিয়ন আমির অধ্যাপক আসাদুজ্জামান, ঘাটভোগ ইউনিয়ন সভাপতি নাসিম সরদার।মিছিল শেষে পথসভায় বক্তৃতা করেন উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার রেজাউল কবির খান, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিমউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইসমাইল। আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীমউদ্দীন, যুব বিভাগের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসূল, নৈহাটি ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন সেক্রেটারি আলামিন, জামাত নেতা আব্দুল গাফফার, মাওলানা ইব্রাহিম খলিল ফারুক, সাফিয়া রহমান, আবুল বাশার, আব্দুল মান্নান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীরা এ মিছিলে অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT