খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

[ccfic]

ডেস্ক :

খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত তাপস হোর (৬০) পাইকগাছার হরিদাস কাটির মৃত বিনোদর হোরের পুত্র এবং একই এলাকার সোনাতনকাটির শেখ ওবাইদুরের ছেলে দিদার আহমেদ (৪৫)।আরও নিহত ও ৭/৮জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধারপূর্বক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।উপস্থিত লোকদের মাধ্যমে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী ট্রাক (ঢাকা মেট্রো- ন-১৩-০৯১২ খুলনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি ইজিবাইকে ধাক্কা দেয় এবং পেছন থেকে অপর একটি ইজিবাইক এসে ইজিবাইক ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও এক যাত্রী নিহত হয় এবং অপর ০৭/৮ জন আহত হয়।ঘটনাস্থলে লবণচরা থানা পুলিশ, হরিণটানা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত মহাসড়কের বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে।উল্লেখ্য, সাতক্ষীরা খুলনা মহাসড়কের এক পাশ লবণচরা থানা ও অপর পাশ হরিণটানা থানায় অবস্থিত।এ সংক্রান্তে হরিণটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT