খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী

পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় জখম বৃদ্ধার মৃত্যু

[ccfic]

ডেস্ক :

পাইকগাছায় দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার বৃদ্ধা সুমিত্রা ঘোষ (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বাড়ি ফেরার দুই দিনের মাথায়, সোমবার বেলা ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত সুমিত্রা ঘোষ উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত রঞ্জন ঘোষের স্ত্রী।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে গরু বিক্রির মোটা অঙ্কের টাকা আছে এমন ধারণার বশবর্তী হয়ে গত ২৩ জুন রাতে একদল দুর্বৃত্ত সুমিত্রা ঘোষের বাড়িতে হানা দেয়। ঘরে তল্লাশি চালিয়ে আশানুরূপ টাকা না পেয়ে তারা বৃদ্ধার ওপর চড়াও হয়। দুর্বৃত্তরা হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথার খুলি ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।স্থানীয়রা জানান এই পরিবারটির ওপর এটিই প্রথম হামলা নয়। এর আগে গত ২৮ মার্চ রাতে একই পরিবারের বড় ছেলে নারায়ণ ঘোষের বাড়িতে একটি বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে। সে সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। স্বল্প সময়ের ব্যবধানে একই পরিবারে পর পর দুটি এমন রোমহর্ষক ও নৃশংস ঘটনায় পুরো পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এই হত্যাকান্ডের পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT