খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

লবণচরা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার

[ccfic]

ডেস্ক :

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নির্মাণাধীন লবণচরা থানা ভবনের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় তিনি নির্মাণাধীন ভবন এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের বর্তমান অগ্রগতি, নির্মাণসামগ্রীর গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।পরিদর্শনকালে পুলিশ কমিশনার নির্মাণকাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই থানা ভবনের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হবে।এ সময় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) ও অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি এম. এম. শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (পিওএম) ও অতিরিক্ত দায়িত্বে ইঅ্যান্ডডি মেরিনা আক্তার; বিশেষ পুলিশ সুপার (সিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) ও অতিরিক্ত দায়িত্বে অপারেশনস আব্দুল্লাহ-আল-মাসুম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শামীমা আক্তার সুমী, পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মো. গোলাম মোর্শেদ এবং লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন থানা ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে লবণচরা এলাকায় পুলিশের সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT