খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

“নিরাপদ খুলনা চাই”-এর উদ্যোগে ডুমুরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ০৪ জুলাই

[ccfic]

এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা:

মাদকের ভয়াবহ বিস্তার রোধ, তরুণ সমাজকে মাদকাসক্তির অভিশাপ থেকে রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই, ডুমুরিয়া উপজেলা শাখা, খুলনা’-এর উদ্যোগে আগামী ০৪ জুলাই ২০২৬ (শনিবার) সকাল ১০টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যুবসমাজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হওয়ায় পরিবার, সমাজ ও রাষ্ট্র নানা ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।প্রচারিত আমন্ত্রণপত্রে সমাজের বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র-যুবকসহ সর্বস্তরের সচেতন নাগরিকদের মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে উপস্থিত থেকে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। তাই ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। আয়োজকরা বিশ্বাস করেন, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে সফল করবে এবং মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নিরাপদ খুলনা চাই, ডুমুরিয়া উপজেলা শাখা, খুলনা-এর আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান জমাদার এবং সদস্য সচিব শেখ ফরহাদ হোসেন যৌথভাবে সবাইকে মানববন্ধনে উপস্থিত থেকে মাদকমুক্ত ডুমুরিয়া গড়ার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।আয়োজকদের স্লোগান, “মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি” এবং “একসাথে গড়ি মাদকমুক্ত সমাজ, সুস্থ সুন্দর আগামী”—এই প্রত্যয়কে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT