খুলনা, বাংলাদেশ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনার উন্নয়নে সংসদে দাবি তুলে ধরলেন হুইপ রকিবুল ইসলাম বকুল

[ccfic]

ডেস্ক :

জাতীয় সংসদের চিফ হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, খুলনা-৩ আসনের খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকার অসংখ্য মিল-কলকারখানা বন্ধ রয়েছে। অন্তত ৮/১০ টি জুট মিল বন্ধ রয়েছে, নিউজপ্রিন্ট মিল বন্ধ, হার্ডবোর্ড মিল বন্ধ, কার্পোটিং জুট মিল বন্ধ। এর সাথে সম্পৃক্ত জুট প্রেস যেখানে কাঁচা পাট রেখে রপ্তানি করা হয়, সেগুলো বন্ধ হয়ে গেছে।রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২০/২৫ হাজার শ্রমিক বেকার হয়ে গেছে, তাদের কর্মসংস্থানের জন্য অনতিবিলম্বে হয় এই জুটমিলগুলো খুলে দেওয়া হোক আর না হয়, অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে এখানে নতুন নতুন কলকারখানা স্থাপন করা হোক।তিনি আরও বলেন, আনুমানিক ১০ লাখ অধ্যুষিত এলাকা, এলাকায় কোনো হাসপাতাল এখনো তৈরি হয়নি। একটি বিশেষায়িত হাসপাতাল আছে, যেখানে এমার্জেন্সি রোগির কোনো চিকিৎসা হয় না। স্বাস্থ্য মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্প হাতে নিয়েছেন, তা দ্রুততার সাথে বাস্তবায়ন করতে হবে।এলাকায় একটি মহিলা ক্যাডেট কলেজ স্থাপনের দাবি জানাচ্ছি।এই বাজেটে কর্মসূচিগুলো গ্রহণ করে এলাকার উন্নয়নে সহায়তা করতে পারেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT