খুলনা, বাংলাদেশ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা-৪ আসনে নতুন প্রত্যাশা, মন্ত্রিসভায় আজিজুল বারী হেলালকে দেখতে চায় তৃণমূল

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চায় তার নির্বাচনী এলাকার তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলীয় সংকটে সক্রিয় ভূমিকা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার মূল্যায়ন হিসেবে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে।স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজিজুল বারী হেলাল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে কাজ করে আসছেন। নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার অনেক আগ থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেন এলাকাবাসী।স্থানীয়দের ভাষ্য, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে গতি এসেছে। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির নানা উদ্যোগ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে।তেরখাদা উপজেলা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফেরদাউস মোল্লা বলেন, “আজিজুল বারী হেলাল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে তাকে নানা প্রতিকূলতা, মামলা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। দল ও জনগণের প্রতি তার নিষ্ঠা বিবেচনায় জাতীয় পর্যায়ে আরও বড় দায়িত্ব পাওয়ার যোগ্য তিনি।”স্থানীয় নেতাকর্মীদের মতে, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে খুলনা অঞ্চলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে তেরখাদা, রূপসা ও দিঘলিয়ার চলমান উন্নয়ন কার্যক্রমও আরও গতিশীল হবে বলে তারা মনে করেন।এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই বলছেন, জনগণের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ, উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি এবং জনকল্যাণে সক্রিয় অংশগ্রহণের কারণে আজিজুল বারী হেলাল ইতোমধ্যে একজন গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দলের শীর্ষ নেতৃত্ব আগামী দিনে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে তার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতাকে গুরুত্ব দেবে। তাদের বিশ্বাস, জাতীয় পর্যায়ে আরও বড় দায়িত্ব পেলে খুলনা-৪ আসনসহ বৃহত্তর খুলনা অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT