খুলনা, বাংলাদেশ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

ইসলামাবাদের গজালিয়ায় সেতু থাকলেও দুই প্রান্তে সংযোগ সড়ক নেই, ভোগান্তি চরমে

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের গজালিয়ায় নির্মিত সেতুটিই দীর্ঘদিন ধরে সংযোগ সড়কের অভাবে কার্যকর ব্যবহার করা যাচ্ছেনা। ফলে সাধারণ মানুষের চলাচল সহজ হওয়ার বদলেই বেড়েছে চরম জনভোগান্তি। দেখা যায়, এ সেতুটি হলেও দুইপাশে সংযোগ না থাকায় অতি কষ্টের বিনিময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ সাধারন লোকজন মইয়ের সাহায্য সেতুর উপর দিয়ে এপার-ওপার পারাপারে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ছবিসমুহ মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে সবখানেই।স্থানীয়রা জানান,জনসাধারণের যাতায়াত সহজ করতে সরকারি অর্থ ব্যয়ে সেতুটি নির্মাণ করা হলেও দুই প্রান্তে প্রয়োজনীয় কানেক্টিং সড়ক না থাকায় যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও স্বাভাবিকভাবে চলাচল করতে বেগ পেতে হচ্ছে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘকাল অতিবাহিত হলেও দেখার কেউ নেই। এলাকাবাসীর দাবী,সেতুটি চালু করতে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া অতি প্রয়োজন। অন্যথায় নির্মিত অবকাঠামোর প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হবে স্থানীয় জনগণ। সরকারি বিনি য়োগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন থেকে যাবে।সচেতন মহল জানান,সেতুর দুপাশে সংযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক সেতুটি পূর্ণাঙ্গভাবে ব্যবহার উপযোগী হয়ে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সেই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জরুরী হস্তক্ষেপও কামনা করছেন তারা। আবু তৈয়ব নামে এক ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন,ঈদগাঁও ঈদগড় সড়কের ডাকাত প্রবণ এলাকা এড়িয়ে নিরাপদে যাতায়াতের জন্য এই ব্রীজ ছিল দীর্ঘদিনের দাবি। সেই অনুযায়ী গজালিয়া ও ঈদগড় সড়কের নির্মিত হয় এই ব্রীজ। যা দিয়ে অনায়াসে ঈদগাঁও ঈদগড় সড়কের ডাকাত প্রবণ এলাকা এড়িয়ে (ঈদগাঁও-ঈদগড়) যাতায়াত করা একেবারেই সহজ ও সম্ভব। দুঃখের বিষয় হচ্ছে, নির্মাণ কাজ শেষ হয়েছে দীর্ঘ ২/৩ বছর হলেও সংযোগ সড়কের কোন কাজ হয়নি। কোটি টাকার ব্রীজের সুফল থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। এলাকাবাসী,ঈদগাঁও-ঈদগড়ের সাধারণ মানুষ সংসদ সদস্যের কাছে আশা করেন যে, তিনি যেন দ্রুত ব্রীজের সমস্যা সমাধানের ব্যবস্থা করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।ব্রীজের উভয় পাশে রাস্তার জমি সংক্রান্ত সমস্যা নিরসন পূর্বক দুই দিকে কানেক্টিং সড়কের কাজ বাস্তবায়ন করে জনদূভোগ থেকে মুক্তি দেওয়ার জোর দাবী এলাকাবাসীর।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT