খুলনা, বাংলাদেশ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

কেসিসি প্রশাসকের সাথে এ্যাকটিভ সিটিজেন প্লাটফর্মের মতবিনিময়

[ccfic]

ডেস্ক :

ন্যায্য ও অর্ন্তভুক্তিমুলক খুলনা নগরী নিশ্চিতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে এ্যাকটিভ সিটিজেন প্লাটফর্ম এর মতবিনিময় সভা বুধবার বিকেলে কেসিসি’র জি আই জেড কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।প্রধান অতিথি বলেন নগরের মানুষের বহুবিধ সমস্যা। আমরা ১৩-১৪ ঘন্টা নিরলস কাজ করছি। নাগরিকদের সমস্যা জানার সাথে সাথে সমাধান করার ব্যবস্থা করা হচ্ছে। এ সেবাকে আরও বেগবান করতে কেসিসি’র ইমারজেন্সি রেসপন্স টিম ও হট লাইন গঠন করা হবে। প্রধান অতিথি এ্যাকটিভ সিটিজেন প্লাটফর্ম এর সকল সদস্যদের কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্র“তি দেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী মুক্তি। বক্তারা বলেন, খুলনা শহর পূর্ব থেকেই দেশের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতে জনসংখ্যা বৃদ্ধি পেলেও খুলনা শহরে বিভিন্ন শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে এখানে ভিন্ন চিত্র পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে খুলনা একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। বন্যা, পানির লবণাক্ততা, সুপেয় পানির সংকট, কৃষি ভূমির পরিমাণ কমে যাওয়াসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে শহরটি পর্যুদস্ত। ফলশ্র“তিতে শহরের জনগণ ক্রমাগত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে পদ্মা সেতুর উদ্বোধনের পরে সমগ্র দেশের সাথে স্বল্প সময়ে সরাসরি যাতায়াত ব্যবস্থা চালু হওয়ায় খুলনায় শিল্প বিপ্লবের একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যা একই সাথে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি করবে। কর্মসংস্থানের বৃদ্ধির সাথে সাথে খুলনা শহরে জনসংখ্যাও বৃদ্ধি পাবে অনেক দ্রুত যা ভবিষ্যতের জন্য হুমকি স্বরুপ হতে পারে। সেজন্য সঠিক পরিকল্পনা এবং সরকারি দপ্তরগুলোর সাথে জনসম্পৃক্ততা প্রয়োজন।অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এর স্বাস্থ্য অধিকার বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দা অনন্যা রহমান। এ্যাকটিভ সিটিজেন প্লাটফর্ম এর সমন্বয়কারী ওমর ফারুক কচি’র সভাপতিত্বে এ্যাকটিভ সিটিজেন প্লাটফর্ম এর সদস্য সচিব ও সিয়ামের নির্বাহী পরিচালক এড. মোঃ মাছুম বিল­াহ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এ্যাকটিভ সিটিজেন খালিদ হোসেন, মন্নুজান মুন্নী, শামসুজ্জামান হীরা, মিকাইল হোসেন, এস এম মিজানুর রহমান, নাজমুল হাসান রনী, ফারজানা যুথি, নুর ইসলাম, মায়া প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT