
এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা:
ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে সভায় নবনির্বাচিত কমিটির আহ্বায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।সভায় বিশিষ্ট দলিল লেখক মোঃ সেলিম খান তার বক্তৃতায় বলেন, দলিল লেখকদের পেশাগত মানোন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং সাধারণ জনগণকে দ্রুত ও সুষ্ঠু সেবা প্রদানের লক্ষ্যে নবগঠিত কমিটি কাজ করবে। এছাড়া সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে সমিতির সদস্যরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র দলিল লেখক গোপাল চন্দ্র নাথ, মোজাম্মেল হোসেন খান , সুজিত কুমার বর্দ্ধন, মোঃ আকতার হোসেন,শেখ মিজানুর রহমান, রবীন্দ্রনাথ সরদার সহ অনেকে।
