খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.

তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:খুলনার তেরখাদা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। এ সময় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে গ্রামীণ জনপদের অগ্রগতির ওপর। তাই গ্রামাঞ্চলের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ছাড়া টেকসই জাতীয় উন্নয়ন অর্জন সম্ভব নয়।শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন তিনি। প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নকে সামনে রেখে সরকার সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে।আজিজুল বারী হেলাল বলেন, দেশের উন্নয়ন কেবল শহরকেন্দ্রিক হলে চলবে না। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “উন্নয়নের সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তেরখাদার প্রতিটি ইউনিয়নে উন্নয়নের চলমান ধারা আরও গতিশীল করতে আমরা কাজ করে যাচ্ছি।”তিনি আরও বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার মধ্য দিয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।দিনের কর্মসূচির অংশ হিসেবে পরে তেরখাদা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য। সভায় তিনি নেতাকর্মীদের জনসম্পৃক্ত কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।বিকেলে আবনালী বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি আজিজুল বারী হেলাল। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ জলজ সম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে একদিকে জীববৈচিত্র্য রক্ষা পাবে, অন্যদিকে স্থানীয় জেলে সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।তিনি বলেন, “দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এটি মানুষের জীবিকায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।”এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, আরিফুর রহমান, মোঃ আনিসুজ্জামান, মোঃ সাহানুর রহমান খান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোঃ রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবীর, মিল্টন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, মহিলা দল নেত্রী কোহিনুর বেগম, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সোহাগ মুন্সী, মোঃ শামীম আহমেদ রমিজ, ছাত্রদল নেতা মোঃ সাব্বির আহমেদ টগর, কৃষকদল নেতা রাজু চৌধুরী, মোঃ সাবু মোল্যাসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT