খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

অবশেষে অনুমোদন পেল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুকৃবিসাস)

[ccfic]

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়:

দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন পেল খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুকৃবিসাস)। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের একটি স্বতন্ত্র ও কার্যকর সংগঠন গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে চলমান কার্যক্রমের পর গত ১৭ জুন ২০২৬ তারিখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান সংগঠনটির কার্যক্রম শুরুর অনুমোদন প্রদান করেন।খুকৃবিসাসের গঠনতন্ত্র প্রণয়ন ও সম্পাদনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাহারিয়ার হাসনাত এবং কৃষি অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৃষীকেশ ভট্টাচার্য্য। এছাড়া সংগঠনটির লোগো নকশা করেছেন কৃষি অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদ হাসান পিয়াল।এ অনুমোদনের জন্য খুকৃবিসাস কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যসহ সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিশেষ করে বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন, তাদের অবদানের কথা স্মরণ করেছে সংগঠনটি।একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে খুকৃবিসাস। সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন দীর্ঘদিন ধরে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সাংবাদিক সমিতি গঠনের প্রচেষ্টায় সহযোগিতা করেছে। এছাড়াও খুলনাসহ দেশের বিভিন্ন প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও পেশাজীবী সংগঠনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।খুকৃবিসাস কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সংগঠনটি ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে ভূমিকা রাখবে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই নতুন সদস্য আহ্বান, নির্বাচন কমিশন গঠন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় কার্যনির্বাহী কমিটি নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি বর্তমানে সাংবাদিকতায় যুক্ত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে, যা সংগঠনের প্রাথমিক কার্যক্রম পরিচালনা করবে।খুকৃবিসাসের প্রত্যাশা, সকলের সহযোগিতায় সংগঠনটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম দেশবাসীর সামনে তুলে ধরবে এবং জবাবদিহিতা, স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT