খুলনা, বাংলাদেশ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ

খুলনায় পুলিশ দম্পত্তির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

[ccfic]

ডেস্ক :

তরকারি পরে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা থানার পুলিশের এসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে।আজ বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নরসিংদীর বাবা-মাহীন এতিম মেয়ে মিলন ছোটবেলা থেকে এই বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। প্রত্যক্ষদর্শী মাধ্যমে জানা যায়, সোনাডাঙ্গায় একটা বাড়ির বারান্দায় একজন নারীকে একাধিকবার কান ধরে উঠবাশ করানো এবং লাঠি দিয়ে আঘাত করতে দেখে একজন সংবাদকর্মী ও ৩ জন সামাজিক সংগঠনের নারী নেত্রী বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে প্রথমে বাধা দেওয়া হয়। পরবর্তীতে ৯৯৯ কল দিয়ে কৌশলে ভিতরে ঢুকেন। ঢুকে ওই গৃহপরিচারিকাকে উদ্ধার করেন। তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি ও কড়াই দিয়ে আঘাতের চিহ্ন দেখা যায়। ভুক্তভোগীর তথ্য মতে, কুমড়ার তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে এই নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। এর আগেও ওই নারী গৃহ পরিচালিকাকে নির্যাতন করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র দুইজন সোনাডাঙ্গা থানায় কর্মরত আছেন।সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায গুরুত্বের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT