খুলনা, বাংলাদেশ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড

বেনজীরের সহযোগী ওসি তৈমুরের ডেভিল হান্ট বাণিজ্য

[ccfic]

ডেস্ক :

কেএমপি’র গোয়েন্দা শাখার সদ্য বদলি হওয়া পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের বিরুদ্ধে ডেভিল হান্ট বাণিজ্যের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে অতি গোপনীয় প্রতিবেদনে উল্লেখ হয়েছে। ১৬ মাস আগে টুটপাড়ার এক অধিবাসীকে পেন্ডিং মামলায় চালান দেওয়ার ভয় দেখিয়ে ৪৫ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং অতি গোপনীয় প্রতিবেদনের সত্যতা প্রমাণ পাওয়ায় পুলিশ সদর দপ্তর তাকে ৮ জুন রংপুর রেঞ্জে বদলি করে। তিনি খুলনা নগরীর বাসিন্দা সরকারি আজম খান কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে লেখাপড়া করতেন। স্থানীয় মানুষ হিসেবে রাজনীতিকদের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক গড়ে তোলেন।পুলিশের সাবেক আইজিপি দুবাইয়ে গ্রেপ্তারকৃত বেনজির আহমেদের সাথে তার সখ্যতা ছিল। সাবেক আইজিপি দেশ ত্যাগ করার পর একটি সম্পত্তি আলোচিত পুলিশ পরিদর্শক বিক্রি করে দেন। কেএমপিতে গুঞ্জন ছিল সাবেক আইজিপি সম্পত্তিটি বেনামে তৈমুরের নামে ক্রয় করে।পুলিশের সাবেক আইজিপি দুবাইয়ে গ্রেপ্তারকৃত বেনজির আহমেদের সাথে তার সখ্যতা ছিল। সাবেক আইজিপি দেশ ত্যাগ করার পর একটি সম্পত্তি আলোচিত পুলিশ পরিদর্শক বিক্রি করে দেন। কেএমপিতে গুঞ্জন ছিল সাবেক আইজিপি সম্পত্তিটি বেনামে তৈমুরের নামে ক্রয় করে।কেএমপি’র অতি গোপনীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০২৫ সালের ৬ জানুয়ারি দক্ষিণ টুটপাড়া ইস্ট সার্কুলার রোডের বরিশাল বাড়ির মালিক মোঃ তৌহিদুল ইসলাম তপুর বাড়ির গেট ভেঙে প্রবেশ করে দোতলায় গৃহস্বামী স্ত্রী ডালিয়ার মাথায় পিস্তল ঠেকিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

আলোচিত এ পুলিশ পরিদর্শক স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে তাকে আটক করা হয়েছে। এ প্রতিবেদনে উল্লেখ করা হয় গৃহস্বামী লন্ডন প্রবাসী ও সম্মানী ব্যক্তি তার স্ত্রী স্বামীকে চালান না দেওয়ার জন্য পুলিশ পরিদর্শককে অনুরোধ করলে তিনি উৎকোচ দাবি করেন।তাৎক্ষণিক ৪৫ হাজার টাকা দেওয়া হলে গৃহস্বামীকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের তদন্ত টিমের কাছে তপু জবানবন্দিতে উল্লেখ করেন। আসামি খুঁজতে এসে পুলিশ পরিদর্শক তার বাসায় উপস্থিত হন আসামির চেহারার সাথে গৃহ স্বামীর চেহারার মিল থাকায় তিনি তাকে আটক করেন। পরে পুলিশ পরিদর্শক অনুতপ্ত হয়ে বাসা ত্যাগ করেন। তার স্ত্রী ডালিয়া পারভীন অসুস্থ থাকায় তদন্ত টিমের সামনে আসতে পারেননি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT