খুলনা, বাংলাদেশ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ

কেএমপি’র পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

[ccfic]

ডেস্ক :

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক “৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের বয়রাস্থ পুলিশ লাইন্সে ফলজ ও বিরল প্রজাতির ফুলগাছের চারা রোপণ করা হয়।অদ্য ১৭ জুন ২০২৬ খ্রিঃ বেলা ১১:৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে পুলিশ লাইন্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির অংশ হিসেবে পুলিশ কমিশনার মহোদয় নিজ হাতে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য বৃদ্ধি ও পুকুরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।উল্লেখ্য, কেএমপি’র পুলিশ লাইন্সকে সবুজায়ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির মোট ৩২৬টি ফলজ ও বিভিন্ন প্রজাতির ফুলগাছের চারা রোপণ করা হয়েছে। পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে কেএমপি’র এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।উক্ত কর্মসূচিতে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রেজাউর রহমান-সহ বিভিন্ন পদমর্যাদা অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT