খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

ভাইয়ের সরলতার সুযোগ নিয়ে প্রবাসী ভাইর সম্পত্তি দখল করলো ভূমিদস্যু লাচ্চু

[ccfic]

বিশেষ প্রতিনিধি, খুলনা :

খুলনা সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে নিজ মালিকানাধীন বাড়ি থেকে জবরদখলকারীদের উচ্ছেদের আবেদন করেছেন প্রবাসী মোঃ শাহিদ আলী মোড়ল (বাচ্চু)।আবেদনে তিনি উল্লেখ করেন, প্রবাসে অবস্থানকালে নিজ অর্থায়নে টুটপাড়া এলাকার পারিবারিক সম্পত্তির ওপর একটি একতলা ভবন নির্মাণ করেন। পরবর্তীতে তার মা মরহুমা জোহরা খাতুন ২০০৩ সালে ১৭ নম্বর ওসিয়তনামা দলিলের মাধ্যমে সন্তানদের মধ্যে পৃথকভাবে সম্পত্তি বণ্টন করে দেন। সেই অনুযায়ী তিনি ০.০২৬২ একর জমির মালিকানা লাভ করে দীর্ঘদিন ভোগদখলে ছিলেন।অভিযোগে আরও বলা হয়, তার অনুপস্থিতির সুযোগে তার ভাই মোঃ রাহাত আলী মোড়ল (লাচ্চু) ও তার স্ত্রী রাফেজা বেগম জোরপূর্বক ওই বাড়িতে বসবাস শুরু করেন এবং ভবনের বিভিন্ন অংশের আকার-আকৃতি পরিবর্তন করে ক্ষতিসাধন করেন। এতে তিনি আর্থিক ও সম্পত্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।শাহিদ আলী মোড়ল জানান, তিনি ইতালিতে কর্মরত থাকায় মাঝেমধ্যে দেশে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন। তবে অভিযুক্তরা প্রতিবারই বাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে আসছেন। ফলে তিনি বিষয়টিকে পরিকল্পিত দখল প্রচেষ্টা বলে মgনে করছেন।এ অবস্থায় তিনি কাউন্সিলরের হস্তক্ষেপ কামনা করে তার মালিকানাধীন বাড়ি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, বাড়ির দখল ফিরিয়ে দেওয়া এবং ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।আবেদনে উল্লেখিত সম্পত্তিটি খুলনা সদর থানাধীন টুটপাড়া মৌজার ডিপি-২২৬১ নম্বর খতিয়ানের ৯১১৪ নম্বর দাগভুক্ত ০.০২৬২ একর জমি। এর উত্তরে এজমালি রাস্তা, দক্ষিণে ওসিয়তনামা দানকারীর সম্পত্তি, পূর্বে মোঃ রাহাত আলী মোড়লের জমি এবং পশ্চিমে দিলখোলা ক্রস রোড অবস্থিত।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT