খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

[ccfic]

সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্রিসেন্ট ও পিপলস জুট মিলের মধ্যবর্তী সড়ক পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে দ্রুতই এ সড়ক খুলে দেওয়া সম্ভব হবে।

শনিবার বিকেলে দিঘলিয়া উপজেলার ক্রিসেন্ট-পিপলস জুট মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক পরিদর্শন শেষে সেনহাটী শিববাড়ি মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, একটি পথ কখনো পথিককে আটকে রাখতে পারে না। মানুষ তার প্রয়োজনের পথ খুঁজে নেয়। তাই সেনহাটীবাসীর দীর্ঘদিনের এই যৌক্তিক দাবির প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই এবং দ্রুত সড়কটি খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, স্থানীয় জনগণের ভোগান্তি লাঘব এবং সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে।সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু ও অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সেনহাটী উন্নয়ন ও সমাজকল্যাণ পরিষদের আহবায়ক এম. সিদ্দিক উজ জামান, স্টার জুট মিলস্ ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি গাজী এনামুল হক মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, বিএনপি নেতা শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বেলাল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, মোল্লা নাজমুল হক, সেনহাটী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মোসলেম উদ্দিন, যুবদলের আহবায়ক কুদরত-ই-এলাহী স্পিকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি এবং ছাত্রদল নেতা লিটনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।সমাবেশ শেষে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল দিঘলিয়া উপজেলার দেয়াড়া-দৌলতপুর খেয়া ঘাটের দেয়াড়া প্রান্তের খেয়াঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং খেয়াঘাটের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি এ খেয়াঘাটের দেয়াড়া প্রান্তের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT