
হাফিজা খানম,স্টাফ রিপোর্টার, খুলনা: লিও ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর অন্তর্ভুক্ত খুলনা লিও ক্লাবের ২০২৬–২৭ সালের নতুন বোর্ড কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন লিও ইভানা হক এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন লিও জায়েদ হোসাইন। এছাড়াও মোট ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটির অনুমোদন প্রদান করেন খুলনা লিও ক্লাবের অ্যাডভাইজর লায়ন অধ্যাপক রমা রহমান এবং ক্লাব প্রেসিডেন্ট লিও জাহিদুর রহমান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তারা একযোগে কাজ করবেন। সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে খুলনা লিও ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবে।
