খুলনা, বাংলাদেশ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

খুলনা মেট্রোপলিটন অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক /খুলনা মেট্রোপলিটন পুলিশ পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান অব্যাহত রেখেছে। ঈদকে সামনে রেখে অস্ত্রধারী সন্ত্রাসী এবং চাঁদাবাজরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানার একটি চৌকস আভিযানিক টীম গত ২১ মার্চ শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোয়ালখালী মেইন রোডস্থ একটি টিনশেড বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কুখ্যাত সন্ত্রাসী হাসান হাওলাদার (৩২), পিতা-গফুর হাওলাদার, সাং-দেয়াড়া, থানা-দিঘলিয়া, এ/পি সাং-৯ নং ওয়ার্ড গোয়ালখালী, থানা-খালিশপুর, খুলনাকে তার বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর ভাড়াকৃত টিনশেড বাসার শোবার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে ৪ রাউন্ড গুলিভর্তি ১ টি রিভলবার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খলিশপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা? আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে কিনা, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত কুখ্যাত সন্ত্রাসী হাসান এর বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় ১ টি মামলার তথ্য পাওয়া গেছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT