খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নওগাঁ জেলার পোরশা প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা।
  রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণে সরগরম টিএসবি ইউনিয়ন.
  হাদি হত্যার বিচার ও ইনসাফ না হলে আবারও জুলাই নেমে আসবে : মাসুমা হাদি
  ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই
  হাম ও উপসর্গে মারা গেছে আরও ১২ শিশু
  সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে
  দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড।
  ঈদগাঁও ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ
  মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১২ শিশু

[ccfic]

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের হাম রোগ নিশ্চিত হওয়া গেছে। বাকিরা সন্দেহজনক হাম রোগে মরা গেছে, অর্থাৎ তাদের শরীরে হামের উপসর্গ ছিল।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ১২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৬ জন। এই সময়ের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে আরও ৪ জন শিশু। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যুর সংখ্যা ১২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৭৭ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭৪ জন। অর্থাৎ এই সময়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫১ জনে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT