খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হাদি হত্যার বিচার ও ইনসাফ না হলে আবারও জুলাই নেমে আসবে : মাসুমা হাদি
  ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একে একে চলে গেলেন পাঁচজনই
  হাম ও উপসর্গে মারা গেছে আরও ১২ শিশু
  সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে
  দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড।
  ঈদগাঁও ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ
  মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান
  টিকটক করার অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা
  ওয়াল্ডভিশনে শিশুদের বাজেট ভাবনা শীর্ষক সভা

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ

[ccfic]

শেখ নাসির উদ্দীন, খুলনা: ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খুলনা জেলা ইমাম পরিষদ। শুক্রবার (১৫ মে) বিকাল ৩ টায় খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে নগরীর ডাকবাংলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতি কে ও প্রচার সম্পাদক হাফেজ মিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা নাজমুস সউদ, মুফতি গোলামুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জিএম এমদাদুল হক প্রমুখ।উপস্থিত ছিলেন এনসিবির খুলনা মহানগর সংগঠক হামিম রাহাত।নেতৃবৃন্দ বলেন ভারতের পশ্চিমবঙ্গে সকল মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করার আহ্বান জানান, সাথে সাথে বাংলাদেশ সরকারকে আগামী জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাবেরও আহ্বান জানান এবং খুলনা জেলা ইমাম পরিষদ পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী কে খুলনায় অবাঞ্চিত ঘোষণা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT