
ডেস্ক :
অদ্য পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুনাক মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উদ্বোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী তার সহধর্মিনী জোবাইদা রহমানকে নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন। কেএমপি পুনাক স্টলে এসে সভানেত্রী আসমা খানমের কাছে স্টলে সাজানো বিভিন্ন পণ্যের গুণগত মান সম্পর্কে জানতে চান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তাঁর সহধর্মিনী ফার্স্ট লেডি জোবায়দা রহমান। পুনাক সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর সহধর্মিণীকে প্রতিটি পণ্য সম্পর্কে অবহিত করেন! উল্লেখ, খুলনার ঐতিহ্যকে রাজধানীর বুকে তথা সারা দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য খুলনার বিভিন্ন জায়গা থেকে ঐতিহ্যবাহী পণ্য সুন্দরবনের মধু,বিখ্যাত চুইঝাল এবং নানান রকমের সুস্বাদু আচার সংগ্রহ করে সেখানে কেএমপি পুনাকের স্টলে সন্নিবেশিত করা হয়েছে।পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রী পুনাক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।এসময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল, এসবি প্রধান এবং কেএমপি পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত ছিলেন!
