খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান
  পশ্চিমবঙ্গে বিজেপির ফল নিয়ে প্রতিক্রিয়া জানালেন নরেন্দ্র মোদি
  শিগগিরই ভারত ভিসা সমস্যা শিথিল হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  পুলিশ কমিশনারের সহিত “বৃহত্তর আমরা খুলনাবাসি এবং কেসিসি হোল্ডিং মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত:
  রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত করতে লিগ্যাল নোটিশ
  মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত
  কেএমপি’র নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন
  নরসিংদীর শিবপুরে মোঃ আলীম উদ্দিনকে বদলি জনিত সংবর্ধনা।
  রূপসায় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী. ৮ মে উদ্বোধন, চলবে তিনদিন.
  বিজয় থালাপাতি : নায়ক থেকে নেতার উত্থান

শিগগিরই ভারত ভিসা সমস্যা শিথিল হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

[ccfic]

ডেস্ক :

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শিগগিরই ভারতের সঙ্গে সব ধরনের ভিসা সমস্যা শিথিল হবে। দুই দেশের নাগরিকদের দ্রুতই ভিসা সম্পর্কিত জটিলতা কেটে যাবে বলেও জানান তিনি।সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।শামা ওবায়েদ বলেন, শিগগিরই ভারতের সঙ্গে সব ধরনের ভিসা সমস্যা শিথিল হবে।এ সময় পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচন জিতে ভারতের পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ নিজেদের স্বার্থ বজায় রেখে কাজ করবে।পুশইন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলবে জানিয়ে তিনি আরও বলেন, গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ আশাবাদী। এ সময় ভারতের সঙ্গে শিগগিরই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT