খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান
  পশ্চিমবঙ্গে বিজেপির ফল নিয়ে প্রতিক্রিয়া জানালেন নরেন্দ্র মোদি
  শিগগিরই ভারত ভিসা সমস্যা শিথিল হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  পুলিশ কমিশনারের সহিত “বৃহত্তর আমরা খুলনাবাসি এবং কেসিসি হোল্ডিং মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত:
  রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত করতে লিগ্যাল নোটিশ
  মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত
  কেএমপি’র নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন
  নরসিংদীর শিবপুরে মোঃ আলীম উদ্দিনকে বদলি জনিত সংবর্ধনা।
  রূপসায় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী. ৮ মে উদ্বোধন, চলবে তিনদিন.
  বিজয় থালাপাতি : নায়ক থেকে নেতার উত্থান

মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত

[ccfic]

ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই দলের হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একটি গণনাকেন্দ্র পরিদর্শনের সময় এ নির্দেশনা দেওয়া হয়।সোমবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে প্রবেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। নিয়ম অনুযায়ী গণনাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি নেই।সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।এর আগে একই কেন্দ্রে গিয়ে তোপের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি সমর্থকেরা। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।এদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলের এই প্রবণতার মধ্যে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন।অন্যদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঝপথে ফেসবুকে একটি ভিডিওবার্তায় সবাইকে আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিক থেকে বিজেপির জয়ের খবর আসতে থাকলেও তিনি দাবি করেন, তাদের জয়ের খবরই আগে দেখানো হচ্ছে।সোমবার (০৪ মে) বাংলাদেশ সময় দুপুর একটার দিকে মমতা বলেন, ‘এটা আমি আগেই বলেছি। ওদের জয়ের খবরটা আগে দেখাবে। এটা বিজেপির কৌশল।’মমতা যখন এসব কথা বলছিলেন, তখন তাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। হাতজোড় করে নিজের কর্মীদের তিনি বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থীরা কেন্দ্র থেকে আসবেন না, যেখানে কাউন্টিং হচ্ছে সেখানেই থাকবেন।’তিনি আরও বলেন, ‘আমি দুই-তিন দিন ধরে বলছি, ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। প্রায় ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ রাখা হয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT