খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান
  পশ্চিমবঙ্গে বিজেপির ফল নিয়ে প্রতিক্রিয়া জানালেন নরেন্দ্র মোদি
  শিগগিরই ভারত ভিসা সমস্যা শিথিল হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  পুলিশ কমিশনারের সহিত “বৃহত্তর আমরা খুলনাবাসি এবং কেসিসি হোল্ডিং মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত:
  রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত করতে লিগ্যাল নোটিশ
  মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত
  কেএমপি’র নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন
  নরসিংদীর শিবপুরে মোঃ আলীম উদ্দিনকে বদলি জনিত সংবর্ধনা।
  রূপসায় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী. ৮ মে উদ্বোধন, চলবে তিনদিন.
  বিজয় থালাপাতি : নায়ক থেকে নেতার উত্থান

প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান

[ccfic]

ডেস্ক রিপোর্ট,শেখ‌ মাহতাব হোসেন:
খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর লবীর নির্দেশনায় ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কুখিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী সাব্বিরের চলাচলের পথ সুগম হলো। সোমবার ৪মে দুপুরে সাব্বিরের হাতে একটি আধুনিক হুইলচেয়ার তুলে দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।জানা গেছে, কুখিয়া গ্রামের এই তরুণ দীর্ঘ দিন ধরে চলাচলের জন্য অন্যের ওপর নির্ভরশীল ছিলেন। বিষয়টি জনাব আলী আজগর লবীর নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান। তার এই মহানুভবতায় উপজেলা নির্বাহী অফিসার সাব্বিরের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং এই হুইলচেয়ারটি হস্তান্তর করেন।
হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত সাব্বির ও তার পরিবার। তারা এই সহযোগিতার জন্য এম পি আলী আজগর লবী এবং উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।সহযোগিতার এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,‌উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, ডুমুরিয়া উপজেল বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান লিটন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT