খুলনা, বাংলাদেশ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অবশেষে ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত
  জাপান গেলেন বিরোধীদলীয় নেতা
  ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে : নাহিদ ইসলাম
  সাভারে আগুনে পুড়ল ৮ ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা
  ইসরায়েলি হামলায় লেবাননে শিশুসহ নিহত ১২
  যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলে দফায় দফায় হামলা
  ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের
  মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১৪ (চৌদ্দ) বোতল উইন কোরেক্স সিরাপ সহ ০১ (এক
  নেশার টাকা না পেয়ে স্ত্রীর উপর নির্যাতন, শেষে মৃ/ত্যু: স্বামী-শাশুড়ি গ্রেফতার
  আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

যে প্রশ্ন শুনে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সাকিবের হৃদয়

[ccfic]

ডেস্ক :

একটা সময় মনে হচ্ছিলো, হয়তো দেশের মাটিতে আর ফেরাই হবে না সাকিব আল হাসানের। তবে সময়ের পরিক্রমায় সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। তামিম ইকবাল বোর্ডে আসার পর সাকিবের আশার পালে ফের হাওয়া লেগেছে। সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার স্বপ্ন দেখছেন দেশের মাঠে খেলে ক্রিকেটকে বিদায় জানানোর।অথচ ২০২৪ সালের উত্তাল সেই দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার হাসিখুশি ছবি সমালোচনার মাত্রা বাড়িয়ে দিয়েছিল। কানাডায় থাকা ক্ষুব্ধ এক টাইগার সমর্থক বিরক্ত হয়ে সাকিবকে বলেই বসেন- আপনি দেশের জন্য কী করেছেন?সেই সমর্থকের এমন প্রশ্নে নাকি ভীষণ কষ্ট পেয়েছিলেন সাকিব। দেশের হয়ে এত বছর সুনামের সাথে ক্রিকেট খেলার পর কেউ তাকে এমন প্রশ্ন করতে পারেন- তা ভেবে খারাপ লেগেছিল। এমন দাবি করেছেন স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে।তিনি বলেন, ‘খুব কঠিন সময় ছিল। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। পরিবার পাশে ছিল- এটাই সবচেয়ে বড় শক্তি। কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছিলাম, কিন্তু মনোযোগ ধরে রাখা কঠিন ছিল।’চব্বিশের সেই উত্তাল সময়ে সাকিব দেশের বাইরে ছিলেন, এরপর একবারও আর দেশে ফেরা হয়নি তার। তিনি বলেন, ‘কিছু দর্শক প্রশ্ন তুলেছিল আমি দেশের জন্য কী করেছি- এটা শুনে খুব খারাপ লেগেছিল। প্রায় দুই দশক দেশের প্রতিনিধিত্ব করার পর এমন প্রশ্নের উত্তর কী দিব বুঝিনি। পরে মনে হয়েছে এগুলো পরিকল্পিত ছিল। পরিস্থিতির কারণে আমাকে বিদেশেই থাকতে বলা হয়েছিল।’

 

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT