খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাভারে আগুনে পুড়ল ৮ ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা

[ccfic]

ডেস্ক :

সাভার উপজেলার শাহীবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির অন্তত ৮টি ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় ঘরগুলোর ভাড়াটিয়া ও মালিকদের সব মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এতে করে রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার।স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে একাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।অগ্নিকাণ্ডের পর বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।লায়ন খোরশেদ আলম বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই কঠিন সময়ে আমরা পাশে আছি এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।এ ঘটনায় তার এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। ঘটনাস্থলে বিএনপি নেতা ইউনুস খান, ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT