খুলনা, বাংলাদেশ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাগরদাঁড়িতে অনৈতিক কাজের অভিযোগ তুলে এক যুবককে মারধর ভাইরাল
  ডুমুরিয়ায় খলসি স্কুল মাঠ এসিআই বীজ কোম্পানি মাঠ দিবস অনুষ্ঠিত
  এ কোন স্টোকস, বিস্মিত নেট দুনিয়া
  ডুমুরিয়ায় বোরো ধান কাটা উৎসবে হতাশা: উৎপাদন খরচের চেয়ে বাজারদর কম, লোকসানে কৃষক
  জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে প্রভাব পড়বে না : বস্ত্র ও পাটমন্ত্রী
  স্পেনকে ন্যাটো থেকে বের করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  ভোটের আনন্দে মেতেছে গাজাবাসী
  সম্মানিত আইজিপি মহোদয়ের অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিতঃ
  সম্মানিত আইজিপি মহোদয় নির্মাণাধীন লবণচরা থানা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলে
  সম্মানিত আইজিপি মহোদয় রূপসা পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুলিশের আবাসিক এলাকায় অবস্থিত কমিশনারের বাংলো সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করলেন

সাগরদাঁড়িতে অনৈতিক কাজের অভিযোগ তুলে এক যুবককে মারধর ভাইরাল

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মাইকেল মধুসূদন দত্ত-এর বাড়িতে পয়লা বৈশাখ উপলক্ষে এক যুবক বেড়াতে আসে। তাকে এক অনৈতিক কাজ করার অভিযোগ তুলে মারধর করা হয়। ঘটনাটি পয়লা বৈশাখের হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার ঝড় বয়ে যায়।ঐতিহ্যবাহী সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর বাড়িতে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা বেড়াতে আসেন। তারা মাইকেল মধুসূদন দত্ত-এর বাড়ি ছাড়াও কবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের পাড়ে ঘুরে বেড়ান। কিন্তু স্থানীয় লোকজন বলছেন, ছড়িয়ে পড়া ভিডিওর কারণে সাগরদাঁড়িতে পর্যটনে বিরূপ প্রভাব ফেলবে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখ দুপুরে কপোতাক্ষ নদের তীরে ঘুরে বেড়িয়ে পর্যটকদের বসার গোলঘরে বসে ছিলেন এক যুবক ও তরুণী। এ সময় সাগরদাঁড়ি গ্রামের ভ্যানচালক বনি হোসেন ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ওই যুবক ও তরুণী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগ তুলে তিনি তাদের এলাকা থেকে চলে যেতে বলেন। ওই যুবক প্রতিবাদ করলে তিনি এলাকার ছেলেদের ডাক দেন। পরে এলাকার কয়েকজন এসে ওই যুবকের ওপর চড়াও হন। এ সময় বাপ্পি রেজা নামে এক যুবক ওই যুবককে একের পর এক লাথি ও কিলঘুষি মারতে থাকেন।এ ঘটনার ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই যুবককে মারধরের সময় সঙ্গে থাকা মেয়েটি একজনের পা জড়িয়ে ধরে তাকে না মারার অনুরোধ করছেন। এরপরও বাপ্পি রেজা ওই যুবককে মারতে থাকেন।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাগরদাঁড়িতে বেড়াতে আসা পর্যটকেরা, বিশেষ করে নারী-পুরুষ একসঙ্গে বিদায়ঘাট এলাকার নির্জন স্থানে ঘোরাফেরা করলে স্থানীয় একটি চক্র অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁদের ওপর চড়াও হয়। তাঁদের আইনের আওতায় তুলে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে। এতে ভ্রমণপিপাসুরা ওই এলাকায় আসতে ভয় পান। এ কারণে সাগরদাঁড়ি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। অভিযোগের বিষয়ে বাপ্পি রেজা বলেন, ঘটনাটি পয়লা বৈশাখ বিকেলের। এলাকার ভ্যানচালক বনি ওই ছেলেমেয়েকে অনৈতিক কাজ করা অবস্থায় দেখে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এ সময় ওই যুবক বনিকে ঘুষি মারেন। তিনিসহ অন্যরা পাশেই ছিলেন। চিৎকারে ঘটনাস্থলে গিয়ে বনিকে মারধর করতে দেখেন। পরে তাঁরা যুবককে মারধর করেন। তবে তাকে মারা ভুল হয়েছে বলে তিনি জানান।সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ বলেন, আগত দর্শনার্থীদের এ ধরনের হেনস্তা করলে সাগরদাঁড়ি সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হবে। পর্যটকেরা এখানে আশা থেকে বিরত থাকবেন। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এ রকম ঘটনা প্রায়ই ঘটে বলে শোনা যায়।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তিনি স্থানীয় চিংড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শককে এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য বলেছেন।কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, তিনিও ভিডিওটি দেখেছেন। যদি কেউ অনৈতিক কর্মকাণ্ড করেন, তাহলে তাঁকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। কেউ আইন হাতে তুলে নিতে পারবেন না। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT