খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাগরদাঁড়িতে অনৈতিক কাজের অভিযোগ তুলে এক যুবককে মারধর ভাইরাল
  ডুমুরিয়ায় খলসি স্কুল মাঠ এসিআই বীজ কোম্পানি মাঠ দিবস অনুষ্ঠিত
  এ কোন স্টোকস, বিস্মিত নেট দুনিয়া
  ডুমুরিয়ায় বোরো ধান কাটা উৎসবে হতাশা: উৎপাদন খরচের চেয়ে বাজারদর কম, লোকসানে কৃষক
  জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূল্যে প্রভাব পড়বে না : বস্ত্র ও পাটমন্ত্রী
  স্পেনকে ন্যাটো থেকে বের করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  ভোটের আনন্দে মেতেছে গাজাবাসী
  সম্মানিত আইজিপি মহোদয়ের অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিতঃ
  সম্মানিত আইজিপি মহোদয় নির্মাণাধীন লবণচরা থানা ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলে
  সম্মানিত আইজিপি মহোদয় রূপসা পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুলিশের আবাসিক এলাকায় অবস্থিত কমিশনারের বাংলো সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করলেন

সম্মানিত আইজিপি মহোদয় রূপসা পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুলিশের আবাসিক এলাকায় অবস্থিত কমিশনারের বাংলো সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করলেন

[ccfic]

ডেক্স :

খুলনা মেট্রোপলিটন পুলিশ ৪০ বছরে পদার্পণ করলেও পুলিশ কমিশনারের জন্য উপযুক্ত বাসভবন তৈরী হয়নি। বর্তমানে খালিশপুর থানার পাশে অবস্থিত জরাজীর্ণ ও অনিরাপদ পুরোনো ভবনের পরিবর্তে রূপসা পুলিশ ফাঁড়ি আবাসিক এলাকায় কনস্টেবলদের অব্যবহৃত কোয়ার্টার সংস্কার, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে একটি নান্দনিক পুলিশ কমিশনারের বাংলো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় বিষয়টি বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়কে অবগত করেন এবং রূপসা পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুলিশের আবাসিক এলাকায় চলমান সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ সরেজমিনে পরিদর্শনের অনুরোধ জানান।অদ্য ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় আইজিপি মহোদয় উক্ত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি, গুণগত মান ও সৌন্দর্য বর্ধন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।পরিদর্শন শেষে তিনি আবাসিক এলাকার পরিবেশকে আরও মনোরম ও সবুজায়নের লক্ষ্যে একটি হিমঝুরি ফুলের গাছের চারা রোপণ করেন।এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT