খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি

[ccfic]

ডেক্স :

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ মহোদয়ের ডিআইজি পুলিশ অধিদপ্তর, ঢাকায় এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা মহোদয়ের পুলিশ সুপার খুলনা হিসেবে বদলি হওয়ায় এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। আজ ২৩ এপ্রিল সকাল ১০.০০ ঘটিকায় কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্স ড্রিলশেডে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কেএমপিতে তাঁদের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ এবং তাঁদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী অতিথিদ্বয় দায়িত্বশীল, সৎ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে তাঁদের পেশাদারিত্ব, নেতৃত্বগুণ ও জনবান্ধব আচরণ আমাদের সবার নিকট প্রশংসিত হয়েছে। তিনি বিদায়ী অতিথিবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT