খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ

[ccfic]

স্টাফ রিপোর্টার, খুলনা: চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির কর্তৃক হামলার প্রতিবাদ এবং গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানিয়ে খুলনায় দেয়ালে দেয়ালে স্লোগান লিখেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে অংশ নিয়ে তারা “গুপ্ত রাজনীতি চলবে না”, “জামাত-শিবির গুপ্ত”, “গুপ্ত রাজনীতির দিন শেষ”, “সবার আগে বাংলাদেশ”সহ বিভিন্ন স্লোগান দেয়াল ও রাজপথে লিখে প্রতিবাদ জানান। এ সময় তারা বলেন, চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।ছাত্রদল নেতারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী গোপনে রাজনীতি করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও শিক্ষাঙ্গনে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও জনগণকে সচেতন করতে তাদের এই উদ্যোগ বলে জানান তারা।এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা অমিত মল্লিক, মেহেদী হাসান, রিফাত হাসান, শিমুল বিশ্বাস, সাকিল খান, সাজিত, রুহানি সহ আরও অনেক নেতাকর্মী।কর্মসূচির মাধ্যমে তারা গুপ্ত রাজনীতি ও শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT