খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা
  বৃষ্টির পানিতেই টিকে থাকা জীবন, খুলনার ৩০০ গ্রামে তীব্র পানিসংকট
  সুগার ড্যাডি কাণ্ডে’ চাকরি খোয়ালেন ট্রাম্পের সহযোগী
  ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা
  মিটফোর্ড হাসপাতালে যৌথ অভিযানে ১৬ দালাল আটক
  সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে

বটিয়াঘাটায় জোর পূর্ব তরমুজ ক্ষেত লুট করার হুমকি , থানায় অভিযোগ

[ccfic]

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের তরমুজ ক্ষেতে হামলা ও ফসল কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাতিয়ানাংলা গ্রামের বাসিন্দা বিধান মন্ডল দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত প্রায় দেড় একর জমি ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে বিবাদীদের সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলমান রয়েছে এবং এ বিষয়ে আদালতের স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) আদেশও বিদ্যমান।ভুক্তভোগীর অভিযোগ, গত ২২ এপ্রিল ২০২৬ বিকাল আনুমানিক ৪টার দিকে বিবাদীরা তার তরমুজ ক্ষেতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ফসল কেটে নেওয়ার হুমকি দেয়। এ সময় তারা প্রাণনাশের ভয়ভীতিও দেখায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।বিধান মন্ডল আরও জানান, তিনি ঋণ নিয়ে তরমুজ চাষ করেছেন এবং বর্তমানে প্রায় চার লাখ টাকার ফসল বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু বিবাদীদের হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT